November 28, 2026, 8:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ভারতের নির্বাচনি প্রস্তুতি দেখার আমন্ত্রণ পেল আওয়ামী লীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন দল বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি।

বিজেপির নির্বাচনি প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে পাঠানো আমন্ত্রণপত্রে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করেছে। এই আমন্ত্রণের প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড. সেলিম মাহমুদকে আওয়ামী লীগ সভাপতি ভারত সফরে মনোনীত করেছেন।

এই সফরটি মূলত পাঁচ দিনের। ১ মে থেকে ৫ মে পর্যন্ত। এই সফরে আওয়ামী লীগ প্রতিনিধির সাথে বিজেপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে বৈঠক রয়েছে। দিল্লির বাইরে বিজেপির নির্বাচনি প্রচারণা সরেজমিনে দেখানোর জন্য বিজেপি আওয়ামী লীগ প্রতিনিধিকে ছত্রিশগড়ে নিয়ে যাবেন। ভারতের নির্বাচন ১৯ এপ্রিল শুরু হয়েছে যা ১ জুন পর্যন্ত চলবে। ৪ জুন ভোটের ফলাফল ঘোষিত হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page