February 23, 2026, 12:56 pm
শিরোনামঃ
দেশদ্রোহী ইউনুস বাহিনীর দেড় বছরের অপকর্ম ফাঁস করে দিলেন মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : স্থানীয় সরকারমন্ত্রী পুনরায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার : তথ্যমন্ত্রী ডেপুটি স্পিকার পদে তিনজন সংসদ সদস্যের নাম জোরালোভাবে আলোচনায় ১২ মার্চ থেকে চালু হচ্ছে ঢাকা-মালদ্বীপ সরাসরি ফ্লাইট সিরাজগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ ১ জন আটক গাইবার্ন্ধায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার নড়াইলে আধিপত্য বিস্তারের লক্ষে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভারতের পশ্চিমবঙ্গে আইফোন কিনতে শিশু সন্তান বিক্রি ; মা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দামী আইফোন কিনতে ৮ মাসের ছোট সন্তানকে বিক্রি করে দিয়েছেন এক বাবা-মা। এ ঘটনায় ওই শিশুর মাকে আটক করেছে পুলিশ। এছাড়া যে নারী শিশুটিকে কিনেছিলেন তাকেও পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। এমন ভয়ানক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার (২৮ জুলাই) জানিয়েছে আইফোন কিনতে এবং সেটি দিয়ে রিলস বানাতে নিজ সন্তানকে বিক্রি করে দেন বাবা জাদভ ঘোষ এবং মা সাথী। তারা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় থাকেন। এ দুজন মিলে আইফোন-১৪ কেনার পরিকল্পনা করেন। আর সেটির অর্থ যোগাতে নিজ সন্তানকে বিক্রি করে দেন। এই দম্পতির সাত বছর বয়সী আরেকটি মেয়ে রয়েছে।

পুলিশ ৮ মাস বয়সী শিশুটিকে প্রিয়াঙ্কা ঘোষ নামের একটি নারীর কাছ থেকে উদ্ধার করে। তিনি উত্তর ২৪ পরগণার খারদাহর বাসিন্দা। তিনিই শিশুটিকে কেনার অর্থ দিয়েছিলেন। পুলিশ বিষয়টি টের পাওয়ার পর শিশুটির বাবা পালিয়ে যান। এখন তাকে আটকের জন্য খুঁজছে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

জিজ্ঞাসাবাদে শিশুটির মা পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন এবং জানিয়েছেন, তিনি এবং তার স্বামী সন্তান বিক্রির অর্থ দিয়ে রাজ্যে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলেন যেন তারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য রিলস তৈরি করতে পারেন।

পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা তার সাত বছর বয়সী মেয়েকেও বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু সেটি তিনি আর পরবর্তীতে করেননি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে ওই দম্পতির প্রতিবেশীরা জানিয়েছেন, শিশুটিকে মাত্র ২ লাখ রুপিতে বিক্রি করে দেওয়া হয়েছিল। এরপর তারা দিঘা সমুদ্র সৈকতসহ বিভিন্ন জায়গায় ভ্রমণে যান এবং একটি মোবাইল ফোনও কেনেন।  ‍সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page