September 29, 2026, 11:38 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৪ জন কৃষকের মর্মান্তিক মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গে ৪ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইজিবাইকে করে তারা ফসল নিয়ে কিষাণমান্ডিতে বিক্রি করতে যাচ্ছিলেন। সে সময় পেছন থেকে একটি লরি ইজিবাইকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন কৃষকের। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও এক কৃষককে মৃত ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের মালদা জেলার গাজোল থানার শ্যামনগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ইজিবাইকে করে মালদার গৌরাঙ্গপুর থেকে কিষাণমান্ডিতে চাষের ফসল বিক্রি করতে যাচ্ছিলেন তারা। কিন্তু প্রবল বেগে আসা মালদহগামী একটি লরির কারণে প্রাণ হারান চার কৃষক। লরিটি পেছন থেকে এত জোরে ধাক্কা মেরেছে যে, ইজিবাইকটি একেবারে দুমড়ে-মুছে গেছে। ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা চার কৃষকের মধ্যে তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুইজনকে স্থানীয় গাজোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের মধ্যে এক কৃষকে মৃত ঘোষণা করেন। অপর আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে লরির চালককে আটক করেছে পুলিশ। এছাড়া লরিটিও জব্দ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাধারণত ইজি বাইকে করেই কৃষকরা তাদের ফসল নিয়ে কিষাণমান্ডিতে বিক্রি করতে যান। এই দুর্ঘটনার সময়ও চার থেকে পাঁচজন কৃষক ইজিবাইকে করে কিষাণমান্ডিতে যাচ্ছিলেন। ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আরও জানিয়েছেন, লরির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এটি ইজিবাইকে সজোরে ধাক্কা মারে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন ধরনের সচেতনামূলক সেভ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের উদ্যোগের শেষ নেই। কিন্তু তারপরেও বারবার বিভিন্ন দুর্ঘটনার ফলে প্রতিনিয়ত মৃত্যুর ঘটনা সামনে আসছে। এত সচেতনামূলক পোস্ট থাকার পরও কেন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেই চলছে সেই প্রশ্ন থেকেই যায়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page