April 12, 2026, 1:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ভারতের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) টেলিগ্রাফ ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং সন্ত্রাসবাদের সকল কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে।

এদিন কাশ্মীরে হামলায় নিহতদের জন্য প্রার্থনা এবং আহতদের আরোগ্য কামনা করেছেন ট্যামি ব্রুস।

গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। ধারণা করা হয়, টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে।

এই হামলার পেছনে পাকিস্তান জড়িত আছে কিনা এবং ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে ওয়াশিংটন কোনও ভূমিকা পালন করছে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ব্রুস বলেছেন, পরিস্থিতির তীব্রতার কারণে বিষয়টি তুলে ধরা হয়েছে কিন্তু এই মুহূর্তে আর কোনও মন্তব্য করা হবে না।

এ দিকে প্রতিবেশী দুই রাষ্ট্রের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দুই পক্ষকে “সর্বোচ্চ সংযম” দেখাতে বলেছে জাতিসংঘ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page