October 14, 2026, 9:15 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে মোবাইল নিক্ষেপ করলেন বিজেপির কর্মী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে মোবাইল ফোন ছুড়েছেন বিজেপির এক নারী কর্মী। তবে ‘কোনো খারাপ উদ্দেশ্যে ছিলো না’। এমনটাই দাবি করছে কর্ণাটকের পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটক পুলিশের তরফে জানানো হয়েছে যে ওই নারীর কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না। কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে রোববার রাতে মাইসুরুতে একটি মেগা রোডশো চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সমর্থকদের দিকে হাত নাড়ছিলেন তখন ঘটনাটি ঘটে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা সেই মহিলাকে ফোন ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেছে কর্ণাটক পুলিশ।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই বিষয়টি নজর এড়ায়নি প্রধানমন্ত্রী মোদির। দ্রুত এসপিজির কম্যান্ডোদের জানান তিনি। সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিয়োয় দেখা গিয়েছে যে মোদির গাড়িতে দু’জন এসপিজি কম্যান্ডো ছিলেন।

কর্ণাটক পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) অলোক কুমার বলেছেন যে ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকে এসপিজি। ওই নারী একজন বিজেপি কর্মী। তাকে ফোন ফেরত দিয়ে দেন এসপিজি কম্যান্ডোরা। (ওই অনুষ্ঠানের) উত্তেজনার বশে তিনি ফোন ছুড়ে দেন। তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।’

পুরো ঘটনার জেরে মোদির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। মাসকয়েক আগে এই কর্ণাটকেই রোড শোয়ের সময় মোদির নিরাপত্তা বলয় ভেঙে এক ব্যক্তি ঢুকে পড়েছিলো।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page