April 23, 2026, 5:11 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতের প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের ওপর দিয়ে রহস্যময় ড্রোনের চলাচল ; ভয়ে আছেন তিনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের ওপর দিয়ে ড্রোন চলাচলের খবর পেয়েছে দিল্লি পুলিশ। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন দিল্লি পুলিশ। রহস্যময় ওই ড্রোন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।তবে ভয়ে আছেন প্রধানমন্ত্রী মোদী।

পুলিশ সূত্র বলছে, সোমবার ভোর ৫টার দিকে স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা দিল্লি পুলিশকে এ বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত থাকেন এসপিজির সদস্যরা। তারাই প্রথম ড্রোনটি লক্ষ করেন। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ নেয় দিল্লি পুলিশ। তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জোন’-এর মধ্যে পড়ে। অর্থাৎ নিরাপত্তার কারণে ওই বাসভবনের ওপর দিয়ে কোনও বিমান কিংবা ড্রোন উড়ে যেতে পারে না।

তারপরও কীভাবে ড্রোনটি উড়ল তা নিয়ে সংশয় রয়েছে। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ ওই রহস্যময় ড্রোন সম্পর্কে খোঁজখবর শুরু করেছে। যোগাযোগ করা হয়েছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গেও। কিন্তু এমন কোনও ড্রোনের সন্ধান পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে দিল্লি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়, আমাদের কাছে খবর এসেছে যে, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে একটি শনাক্ত করতে না পারা উড়ন্ত জিনিস দেখা গেছে। কিন্তু আমরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে এমন কোনও জিনিস পাইনি। এটিসির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাদের নজরেও এমন কিছু আসেনি। তা হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা কী দেখলেন এবং সত্যি ড্রোন উড়ে থাকলে কে তা উড়িয়েছে বা তাদের উদ্দেশ্যই বা কী ছিল তা নিয়ে প্রশ্ন থাকছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page