November 3, 2026, 7:43 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভারতের প্রেম করায় বোনের শিরশ্ছেদ ; মাথা হাতে থানায় ভাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেম করায় ও প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার— ক্ষুব্ধ হয়ে নিজের আপন ছোট বোনকে শিরচ্ছেদ করে হত্যা করেছেন এক যুবক। এরপর সেই খণ্ডিত মাথা নিয়ে নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন তিনি।

শুক্রবার (২১ জুলাই) ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন রোমহর্ষক ঘটনা। বোনকে হত্যা করায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরপ্রদেশের ফতেহপুরের মিথুয়ারা গ্রামের ১৮ বছর বয়সী তরুণী আসিফার সঙ্গে চাঁদ বাবু নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। তিনি কয়েকদিন আগ চাঁদ বাবুর সঙ্গে পালিয়ে যান। কিন্তু আসিফার পরিবারের অভিযোগের ভিত্তিতে চাঁদকে পুলিশ আটকও করে।

প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আসিফার ২২ বছর বয়সী ভাই রিয়াজ ভীষণ ক্ষুব্ধ হন। এ নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। এর এক পর্যায়ে আসিফ তার ছোট বোনকে ধারালো ছুরি দিয়ে শিরশ্ছেদ করে হত্যা করেন।

স্থানীয় পুলিশের এসপি আশুতোষ মিসরা জানিয়েছেন, যখন পুলিশ রিয়াজকে আটক করে তখন সে তার বোনের খণ্ডিত মাথা হাতে নিয়ে থানার দিকে আসছিলেন।

রিয়াজকে আটকের পর পুলিশ তাকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে আসিফার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

অভিযুক্ত রিয়াজকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রেমের সম্পর্ক নিয়ে বোনের সঙ্গে রিয়াজের প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page