February 19, 2026, 2:27 am
শিরোনামঃ
বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে ;  রোজা শুরু আগামীকাল বৃহস্পতিবার দ্রুত পৌর-সিটি ও উপজেলা নির্বাচন আয়োজন : স্থানীয় সরকার মন্ত্রী মব পুরোপুরি বন্ধ ; তবে যৌক্তিক দাবিতে মিছিল করা যাবে :  স্বরাষ্ট্র মন্ত্রী জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা
এইমাত্রপাওয়াঃ

ভারতের বিহারে বিষাক্ত মদপানে ২৪ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের বিহারে বিষাক্ত মদপানে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (১৪ ডিসেম্বর) পুলিশের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনটিতে বলা হয়, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে বিষাক্ত মদকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। একই অভিযোগ করেছে মৃতদের পরিবারও।

স্থানীয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক জনক সিং এ মৃত্যুর জন্য নিতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন। তার দাবি, মৃতদের মধ্যে তিনজন তার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সংবাদমাধ্যমকে এ বিধায়ক বলেন, রাজ্যে প্রায়ই বিষাক্ত মদ খেয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করছেন না। এর জন্য বিহারের রাজ্য সরকারকেই দায়ী করা হবে। কারণ, মূখ্যমন্ত্রী নিতীশ বলেছিলেন, এমন কোনো ঘটনা ঘটলে তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আদতে কিছুই হচ্ছে না।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page