September 5, 2026, 5:05 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের মণিপুরে জাতিগত দাঙ্গায় ২৫৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত বছরের মে মাস থেকে ভারতের মণিপুরে জাতিগত দাঙ্গায় এখন পর্যন্ত ২৫৮ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং।

শুক্রবার (২২ নভেম্বর) নিরাপত্তা পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, মন্ত্রী ও বিধায়কদের সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া লুট হওয়া প্রায় ৩ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মণিপুর এখন কার্যত দুটি জাতিগত অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছে। মেইতেই দ্বারা নিয়ন্ত্রিত উপত্যকা অঞ্চল এবং কুকিদের দ্বারা নিয়ন্ত্রিত পাহাড়। অঞ্চলগুলো ফেডারেল আধাসামরিক বাহিনীর টহল বসিয়ে ‘নো-ম্যানস ল্যান্ড’ দিয়ে পৃথক করা হয়েছে।

জাতিগত দাঙ্গা শুরুর পর ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যটিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে। ৩২ লাখ মানুষের এই রাজ্যে উভয় সম্প্রদায়ের সহিংস সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

সম্প্রতি নতুন করে রাজ্যের জিরিবাম জেলায় কুকি উপজাতি সম্প্রদায়ের ৩১ বছর বয়সী হামার গোষ্ঠীর এক নারীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় কুকি গোষ্ঠীগুলো মেইতেইদের দায়ী করেছে।

এরপর গত সপ্তাহে একটি নদীতে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সদস্য বলে মনে করা তিনটি লাশ পাওয়া যায়। এ প্রেক্ষাপতে ফের নতুন করে উত্তেজনা ছড়ায় রাজ্যটিতে।

চাকরি ও শিক্ষায় সরকারি অনুদান এবং কোটা নিয়ে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষে গত বছরের মে মাস থেকে মণিপুরে অন্তত ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page