October 28, 2026, 9:12 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ভারতের মণিপুরে নতুন সহিংসতায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে নতুন সহিংসতায় বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। বিষ্ণুপুর জেলায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুলিশ বলছে, রাত ২টার দিকে বিষ্ণুপুরের কোয়াকতার কাছে উখা তামপাক গ্রামে নির্বিচারে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা।

পুলিশ জানায়, তিন জনকে ঘুমন্ত অবস্থায় গুলি হত্যার পর তরবারি দিয়ে মরদেহ বিচ্ছিন্ন করা হয়। হামলাকারীরা চুরাচাঁদপুর থেকে এসেছিল। নিহত তিনজন নিরস্ত্র গ্রামবাসী ছিলেন।

এদিকে মণিপুর পুলিশ শুক্রবার জানায়, সংঘর্ষ-বিধ্বস্ত রাজ্যের ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। বিভিন্ন জেলায় নতুন সহিংসতা শুরু হওয়ার পর ৭টি অবৈধ বাঙ্কার ধ্বংস করা হয়েছে।

বিষ্ণুপুরের তেরখাংসাংবিতে অজ্ঞাত বন্দুকধারী এবং সরকারি বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের সময় বৃহস্পতিবার গভীর রাতে ৩৫ বছর বয়সী এক নারী আহত হন। আরিবাম ওয়াহিদা বিবি নামের ওই নারীর হাতে গুলি লেগেছে। তিনি ইমফলের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কর্মকর্তারা জানান, এর আগে একই দিনে একদল জনতা বিষ্ণুপুর জেলার নারানসিনায় অবস্থিত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) সদর দফতরের অস্ত্রাগার লুট করে।

বৃহস্পতিবার ইমফলের পশ্চিমে সেনজাম চিরাংয়ে স্নাইপারের গুলিতে মণিপুরের এক পুলিশ সদস্য নিহত হন। এদিন বিষ্ণুপুরে দুটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে স্বয়ংক্রিয় বন্দুকসহ অস্ত্র ও গোলাবারুদ লুট করে একদল জনতা।

তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা প্রশ্নে ভারতের উত্তর-পূর্ব রাজ্যটির মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে তিন মাসের বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। এতে কয়েকশ’ মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page