October 28, 2026, 9:49 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে পুলিশ নিহত ; অস্ত্র লুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তেজনা থামছেই না ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরে। বৃহস্পতিবার রাজ্যের রাজধানী ইমফলে এক পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। অন্যদিকে বিষ্ণুপুরে অন্তত দুটি নিরাপত্তা চৌকিতে হামলার চালিয়ে স্বয়ংক্রিয় বন্দুকসহ অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে বিক্ষুব্ধরা।

মণিপুর পুলিশ জানায়, বিষ্ণুপুরে মণিপুর সশস্ত্র পুলিশের দ্বিতীয় ব্যাটালিয়নের কেইরেনফাবি পুলিশ ফাঁড়ি এবং থাঙ্গালাওয়াই পুলিশ ফাঁড়িতে হামলায় চালায় একদল নারী-পুরুষ। তারা ভাঙচুর করার পাশাপাশি অস্ত্র লুট করে।

বিক্ষুব্ধরা হেইনগাং এবং সিংজামেই থানা থেকেও অস্ত্র ও গোলাবারুদ লুটের চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র আক্রমণকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে কাউতরুক, হারাওথেল ও সেনজাম চিরাং এলাকায় গোলাগুলি হয়েছে। বন্দুকযুদ্ধে এক নিরাপত্তাকর্মীসহ দুই জন আহত হয়েছেন।

ইমফলের পশ্চিমে সেনজাম চিরাংয়ে স্নাইপারের গুলিতে মণিপুরের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সন্দেহভাজন জঙ্গিরা কাছের পার্বত্য রেঞ্জ থেকে কাউতরুক ও সেনজাম চিরাংয়ে গুলি চালালে এক স্বেচ্ছাসেবকও আহত হন।

বিষ্ণুপুর ও চুরাচাঁদপুর জেলার মধ্যবর্তী সীমান্ত ফুগাকচাও ইখাইতে ৫ শতাধিক মানুষের একটি ভিড় জড়ো হয়েছিল। নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে অন্তত ২৫ জন সামান্য আহত হয়।

পুলিশ জানায়, মণিপুরের পার্বত্য ও উপত্যকা দুই জেলায় মোট ১২৯টি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় আইন লঙ্ঘনের অভিযোগে অন্তত এক হাজার ৪৭ জনকে আটক করা হয়েছে।

তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা প্রশ্নে ভারতের উত্তর-পূর্ব রাজ্যটির মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে তিন মাসের বেশি সময় ধরে সংঘর্ষ চলছে। এতে কয়েকশ’ মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page