March 26, 2026, 5:21 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ভারতের মহারাষ্ট্রে লিভ-ইন পার্টনারকে হত্যার পর স্যুটকেসে ভরে ফেলে দিল প্রেমিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের পালগড়ে ২৮ বছর বয়সী এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে। ওই নারী তার লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ দায়ের করেন বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে হত্যায় অভিযুক্ত ব্যক্তির স্ত্রীও সহযোগিতা করেছে এবং ভুক্তভোগী নারীর লাশ গুজরাটে এক খাঁদে ফেলে দিয়ে আসে।

দেশটির পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীর নাম নায়না মাহাত। তিনি সিনেমা জগতে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতেন।

অভিযুক্ত মনোহার শুকলার সঙ্গে তার সম্পর্ক ছিল। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে, নায়না মনোহারকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তবে বিয়ে করতে অস্বীকৃতি জানায় নায়না মনোহারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

এরপর মনোহার নায়নাকে ধর্ষণের অভিযোগ তুলে নিতে বললে তা করেনি নায়না। এরপরেই নায়নাকে হত্যা করে মনোহার।

নায়নাকে হত্যার পর মনোহার তার লাশ স্ত্রীর সহযোগিতায় স্যুটকেসে ভরে এবং খাঁদে ফেলে দেয়। গত ৯ আগস্টের মধ্যে ঘটেছে এ ঘটনা বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

এরপর ১২ আগস্ট ভুক্তভোগীর পরিবার থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে। সেইদিন নায়নার বোন জয়া বলেন, তিনি তার বোনকে খুঁজে পাচ্ছিলেন না। এরপরেই তিনি নিখোঁজ অভিযোগ দায়ের করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page