September 22, 2026, 9:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ভারতের মুম্বাইয়ে বাস খাদে পড়ে ১২জন নিহত

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : ভারতের মুম্বাইতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, মুম্বাই থেকে পুনে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ২৫ জন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে ৪০ জন যাত্রী নিয়ে মুম্বই থেকে পুনে যাচ্ছিল বাসটি। মুম্বাই-পুনে হাইওয়ে ধরে যাওয়ার পথে শিঙ্গরোবা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রায়গড় খাপোলি এলাকায় খাদে পড়ে যায় বাসটি।

তবে দুর্ঘটনার কারণ এখনো অজানা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। চালক মদ্যপ ছিলেন কি না, কিংবা বাসে অতিরিক্ত যাত্রীবহন করা হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে কর্ণাটকে আরও একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। সেখানে ৪৮ নম্বর জাতীয় সড়কে বাস ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page