October 12, 2026, 2:09 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ভারতের রাজ্য বিচ্ছিন্ন করার হুমকি সহ্য করা হবে না : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহের এক মন্তব্যকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার প্রসঙ্গে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর এক প্রতিবেদনে জানানো হয়, আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি ভারত কোনোভাবেই সহ্য করবে না।

গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক বক্তব্যে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশের নেতারা যদি এ ধরনের হুমকি অব্যাহত রাখেন, তাহলে নয়াদিল্লি দীর্ঘদিন নীরব থাকবে না। তিনি বাংলাদেশের জনগণের মানসিকতা নিয়ে মন্তব্য করে বলেন, ভারত একটি বৃহৎ দেশ, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ।

প্রসঙ্গত, এর আগে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বর্তমান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উসকে দিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহের অভিযোগ এনে ভারতকে দায়ী করেন। তিনি বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের প্রতি সম্মান না দেখিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয় দিতে থাকে, তাহলে বাংলাদেশও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে পারে এবং উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার পদক্ষেপ নিতে পারে।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী বলেন, হাসনাত আবদুল্লাহ এই ধরনের মন্তব্য করা প্রথম ব্যক্তি নন। চলতি বছরের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘স্থলবেষ্টিত অঞ্চল’ হিসেবে উল্লেখ করে সমুদ্রপথে প্রবেশাধিকারের প্রসঙ্গ তুলেছিলেন।

পরবর্তীতে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশি নেতাদের হুমকি ক্রমেই ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল ‘চিকেনস নেক’-এর দিকে কেন্দ্রীভূত হচ্ছে। ভারতকে হুমকি দেওয়ার আগে বাংলাদেশের উচিত নিজেদের দুটি ‘সংবেদনশীল’ করিডোরের দিকে নজর দেওয়া। তিনি উল্লেখ করেন, প্রথম করিডোরটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ একটি অঞ্চল এবং দ্বিতীয়টি দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page