October 1, 2026, 8:37 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের লাদাখ সীমান্তে চীনের ড্রাগন ফৌজের মহড়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের লাদাখ সীমান্তে দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন। পূর্ব লাদাখের প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়ায় ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া সেই আশঙ্কাই উসকে দিচ্ছে।

আজ (সোমাবার) ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বরফে ঢাকা এলএসির সর্বোচ্চ উচ্চতায় পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে।

লাদাখের মতো চরম বৈরী আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন করেছে ঝিংজিয়ান সেনা কমান্ডো। এই খবর সামনে আসতেই ভারতীয় সেনারা সতর্ক অবস্থান নিয়েছে।

২০২০ সালের গালোয়ান ঘাঁটিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ফলে দুই দেশের বহু সেনা নিহত হয়। এরপর সীমান্তের পরিস্থিতি শান্ত করতে চার বছর ধরে দফায় দফায় বৈঠক করে দুই দেশের সেনা কমান্ডাররা।

২০২৪ সালের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এলএসি থেকে সেনা সদস্যদের  সরিয়ে নেয় দুই দেশ। সাময়িকভাবে চীন সেনা পিছিয়ে নিলেও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে ভারতের বিশেষজ্ঞমহল।

ইন্ডিয়া টুডে আরো বলেছে,পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে ভীষণ খারাপ আবহাওয়ায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতে মহড়া চালিয়েছে পিপল লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট। চীনা সেনারা অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি সেখানে সেনাদের গাড়ি, ড্রোনসহ আরও নানা অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। শুধু তাই নয়, চরম সংসকটময় অবস্থায় টিকে থাকতে শারীরিক ও মানসিক অনুশীলনও করানো হয়েছে চীনা রেজিমেন্টকে। বিষয়টি সামনে আসতেই ভারত সতর্ক অবস্থায় রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page