November 28, 2026, 7:33 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ভারতের লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী ওম বিড়লা। বুধবার (২৬ জুন) ধ্বনিভোটে এই পদে নির্বাচিত হন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ’র এই প্রার্থী।

তাকে স্পিকারের আসনে বসিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন ‘ইন্ডিয়া’ জোটের কে সুরেশ। আজ বুধবার স্থানীয় সময় ১১টা নাগাদ শুরু হয় ভোটাভুটি। ভয়েস ভোটে সংখ্যাগরিষ্ঠতা পান বিড়লা।

আগামী পাঁচ বছরের জন্য স্পিকার নির্বাচিত হলেন তিনি। বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

এ সময় ওম বিড়লার প্রশংসা করে মোদি বলেন, ‘আপনার কাজ অনুপ্রেরণামূলক। কোটায় মানবসেবায় কাজ করেছেন আপনি। গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছেন। গরিব মানুষদের কম্বল, ছাতা দিয়ে উপকৃত করেছেন। খেলাধুলায় অনুপ্রেরণা জোগান আপনি। আপনার নেতৃত্বে ১৭তম লোকসভায় ইতিহাস তৈরি হয়েছে।’

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page