September 20, 2026, 2:41 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

ভারতের সেনাবাহিনী সাহসী কিন্তু মোদী সরকার চীন ইস্যুতে দুর্বল :  আসাদউদ্দিন ওয়াইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি তাওয়াংয়ে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে বলেছেন, ভারতের সেনাবাহিনী যত শক্তিশালী, সরকার তত দুর্বল।

তিনি গতকাল (সোমবার) বলেন, ‘মোদী সরকার স্বচ্ছ নয় এবং তারা অর্ধেক সত্য কথা বলে। সরকার কেন সংসদে এ বিষয়ে বিতর্ক করছে না? চীনের সাথে আমাদের বাণিজ্য ভারসাম্যহীনতার জন্য সরকার কী করছে? সরকার চীনের নামই উল্লেখ করছে না!’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, ‘আমাদের এলাকায় কেউ আসেনি বলে প্রধানমন্ত্রী দেশকে বিভ্রান্ত করেছেন। যেখানে স্যাটেলাইট ছবি রয়েছে যা দেখায় যে চীনা সেনারা ডেপসাং এবং ডেমচক দখল করেছে। তারা আমাদের জমি দখল করতে থাকবে তবুও তাদের সাথে বাণিজ্য ভারসাম্যহীনতা অব্যাহত থাকবে? প্রধানমন্ত্রী কেন চীনকে লাল চোখ আর ৫৬ ইঞ্চি বুক দেখাচ্ছেন না?’

ওয়াইসি বলেন, ‘সরকারের উচিত সর্বদলীয় বৈঠক ডাকা বা সংসদে বিতর্ক করা এবং চীনের বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিয়েছে তা বলা উচিত। সরকার রাজনৈতিক নেতৃত্ব দেখালে গোটা দেশ তাদের সমর্থন করবে। সেনাবাহিনী খুবই শক্তিশালী কিন্তু সরকার খুবই দুর্বল এবং চীনকে ভয় পায়।’

কংগ্রস সভাপতি  মল্লিকার্জুন খাড়গে

অন্যদিকে, কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ওই ইস্যুতে বলেছেন, ‘আমরা চীনের আগ্রাসন নিয়ে আলোচনা চাই কিন্তু সরকার আলোচনার জন্য প্রস্তুত নয়। তারা বাইরে সিংহের মতো কথা বলে কিন্তু বাস্তবে ইঁদুরের মতো হাঁটে। আমরা দেশের সঙ্গে আছি কিন্তু সরকার তথ্য গোপন করছে বলেও মন্তব্য করেন খাড়গে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page