April 7, 2026, 9:54 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতের ২৫ বিমানবন্দর লিজ দেবে মোদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ৩ বছরে আরও ২৫টি বিমানবন্দর লিজ দেবে নরেন্দ্র মোদী সরকার। সোমবার দেশটির কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী ভিকে সিং সংসদে একটি প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানিয়েছেন। খবর এনডিটিভির।

প্রতিমন্ত্রী রাজ্যসভায় বলেন, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ নীতি মেনেই ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ২৫টি বিমানবন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই তালিকায় বারানসী, ভুবনেশ্বর, অমৃতসর, ত্রিচি, ইনডোর, রায়পুর, কালিকট, বরোদা, চেন্নাইয়ের মতো বিমানবন্দরগুলো।

২০২১ সালের অগস্টে দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘ন্যাশনাল মনিটাইজ়েশন পাইপলাইন’ নীতি ঘোষণা করে জানিয়েছিলেন, ভারতে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের হাতে বিপুল পরিকাঠামো-সম্পদ পড়ে আছে। শুধু বিমানবন্দর নয়, ভূগর্ভস্থ কেব্‌ল, বিশাল সরকারি ভবন, গ্যাসলাইন, সৌরবিদ্যুৎ পরিকাঠামো, রেললাইন, এমন বহুবিধ পরিকাঠামো-সম্পদ হয় অব্যবহৃত অবস্থায় রয়েছে, নয়তো অকুশলী ভাবে ব্যবহার করা হচ্ছে।

দেশের উন্নয়নের কাজে ওই সম্পদ ব্যবহার করার জন্য বেসরকারি সংস্থার সাহায্য নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

এরই মধ্যে দিল্লি-সহ দেশের ৮টি বিমানবন্দরের পরিকাঠামো এবং পরিচালনার জন্য পিপিপি মডেল অনুসরণ করছে কেন্দ্র। কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দর আদানি গোষ্ঠীকে লিজ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও গিয়েছিল সে রাজ্যের বাম সরকার।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page