April 2, 2026, 2:49 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ভারতে এক সপ্তাহে তিন বার ভূমিকম্প 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পাঞ্জাব। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৩টার পর এ ভূমিকম্প অনুভূত হয়। অমৃতসর ও পার্শ্ববর্তী এলাকায় হওয়া এ কম্পনটি বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল। তবে ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)’র দাবি, ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১২০ কিলোমিটার গভীরে। রাত ৩টা ৪২ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল পশ্চিম ও উত্তর-পশ্চিম অমৃতসর।

এর আগে কয়েক দিনের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছিল দিল্লিতে। মঙ্গলবার (৮ নভেম্বর) গভীর রাতে দিল্লিতে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬ দশমিক ১। এরপর শনিবার (১২ নভেম্বর) আবার ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী। প্রায় ৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল সেই ভূমিকম্প। কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। উভয় ক্ষেত্রেই কম্পনের উৎসস্থল ছিল নেপাল। পর পর তিন বারের ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেখানকার বাসিন্দাদের মাঝে। সূত্র: আনন্দবাজার

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page