August 7, 2026, 9:05 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে কমপক্ষে ১৭ জন শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১ আগস্ট) ভোরে ‘সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ে’র তৃতীয় পর্যায়ের নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মহারাষ্ট্রের থানে জেলার সরলামবে গ্রামের কাছে একটি সেতু নির্মাণের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উচু থেকে পড়ে গেলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন। আহতদের পাশাপাশি মেরদেহগুলোও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ, এনডিআরএফ ও দমকল কর্মীরা উদ্ধার-তল্লাশি কাজে নিয়োজিত রয়েছেন।

পুলিশ জানায়, নির্মাণকাজ চলাকালে ক্রেনটি হঠাৎ করেই একদল শ্রমিকের ওপর পড়ে যায়। এত ঘটনাস্থলেই ১৬ শ্রমিকের মৃত্যু হয়। আহত তিন শ্রমিককেনিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারা সেখানে চিকিৎসাধীন। ধসে পড়া কাঠামোর ভেতরে আরও পাঁচজন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

৭০১ কিলোমিটার দীর্ঘ ‘সমৃদ্ধি মহামার্গ’ মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। এটির নির্মাণকাজ পরিচালনা করছে মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট করপোরেশন। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছিলেন।

গার্ডার লঞ্চিং মেশিন হলো বিশেষ এক ধরনের ক্রেন, যার মাধ্যমে বড় বড় স্টিলের বিম বা গার্ডার সরানোর কাজ করা হয়। মহাসড়ক, রেলসেতু নির্মাণ ও বড় বড় ভবনের ভিত তৈরিতে এ যন্ত্র ব্যবহৃত হয়। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page