September 29, 2026, 12:45 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতে জনতার পাথর নিক্ষেপে দৌড়ে পালালেন বিজেপি প্রার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের ঝাগ্রামে আজ শনিবার (২৫ মে) লোকসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে থেকে নির্বাচন করা ক্ষমতাসীন বিজেপির প্রার্থী প্রাণত তুদুকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে জনতা। ওই সময় নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির প্রার্থীকে ধাওয়া দিয়েছেন সাধারণ মানুষ। ওই সময় তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা শুরু করেন তারা। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিজেপির এ প্রার্থীকে রক্ষার চেষ্টা করেন।

যখন পাথর নিক্ষেপের পরিমাণ বেড়ে যায় তখন নিরাপত্তার বাহিনীর সদস্য, সাংবাদিক ও ওই প্রার্থীসহ অন্যান্য সবাই দৌড় দেন।

বিজেপির প্রার্থী প্রাণত তুদু এ ঘটনায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে। পাথর নিক্ষেপের কারণে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য মাথায় আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, বিজেপির প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তারা ভোট দিতে আসা এক নারীকে হেনস্তা করেছেন। আর এই নারীকে হেনস্তা করার কারণে সাধারণ জনতা মারমুখী হয়ে ওঠেন।

তবে বিজেপি জানিয়েছে, তাদের প্রার্থী খবর পান তার এজেন্টদের কয়েকটি বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন তিনি সেখানে যান। আর এজেন্টদের বুথে ঢুকতে না দেওয়ার প্রতিবাদ করায় তাদের প্রার্থীর ওপর হামলা চালানো হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page