March 17, 2026, 8:38 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতে জি২০ সম্মেলনে যোগদান থেকে বিরত থাকছেন শি জিনপিং ও পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠিত জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত ও চীনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুই ভারতীয় কর্মকর্তা, একজন চীনে অবস্থিত কূটনীতিক এবং অন্য একটি জি২০ দেশের সরকারি কর্মকর্তা বলেছেন, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বরের বৈঠকে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।

ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা মন্তব্যের অনুরোধের জবাব দেননি। কিয়োডোর এক প্রতিবেদনে বলা হয়েছে, লি কিয়াং আগামী ৫-৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশীয় নেতাদের শীর্ষ সম্মেলনেও যোগ দিতে পারেন।

শি না আসলেও জি২০ সম্মেলনে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আশা করা হচ্ছিল দিল্লিতেই হয়তো শি-বাইডেনের সাক্ষাৎ হতে পারে। বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক উত্তেজনাসহ নানা কারণে এই দুই বৈশ্বিক পরাশক্তির মধ্যে অস্থিতিশীলতা থাকলেও, উভয় দেশ সেই সম্পর্ক স্থিতিশীল করতে চায়।

গতবছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনের ফাঁকে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শি যা ছিল তাদের দুজনের সর্বশেষ দেখা।

অপরদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন আগেই সম্মেলনে না আসার ঘোষণা দিয়েছিলেন। তার পরিবর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভর সম্মেলনে অংশ নেবেন। আয়োজক ভারতের একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিববর্তে প্রধানমন্ত্রী লি কিয়াং এখানে আসবেন সে বিষয়ে আমরা অবগত আছি।’

চীনে অবস্থানরত দুই বিদেশি কূটনীতিক এবং জি-২০ জোটভুক্ত অন্য একটি দেশের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, শি জিনপিং সম্ভবত এই সম্মেলনের জন্য ভারতে যাবেন না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page