September 29, 2026, 3:48 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ভারতে দুই যুবককে উল্টো ঝুলিয়ে মারধর ; ভিডিও ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  এ যেন মধ্যযুগীয় বর্বরতা! দুই যুবকের পা রশি দিয়ে বেঁধে গোয়ালঘরে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হল। বর্বরতার সীমা ছাড়িয়ে তাদের নিচে ধরিয়ে দেওয়া হল আগুন। তারপর মারধর। দুই যুবককে এমন রোমহর্ষক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে।

ভারতের তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার বাসিন্দা ওই দুই যুবকের বিরুদ্ধে একটি ছাগল চুরির অভিযোগ এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে সেখানকার একদল গ্রামবাসী।

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দুই যুবককে হত্যার চেষ্টা ও তফশিলি জাতির বিরুদ্ধে নৃশংসতার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ।

দেশটির এই সংবাদমাধ্যম বলছে, মাঞ্চেরিয়াল জেলার একটি খামারে কাজ করতেন এক দলিত যুবক ও তার বন্ধু। সেখান থেকে একটি ছাগল এবং একটি লোহার পাইপ চুরি হয়ে যায়। এই চুরির সাথে জড়িত সন্দেহে খামারের মালিক দলিত যুবক ও তার বন্ধুকে গোয়ালঘরে বেঁধে নির্মমভাবে মারধর করেন। গত ১ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। পরে আত্মীয়-স্বজনরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

শনিবার দলিত যুবকের পরিবার পুলিশের কাছে মারধরের সাথে জড়িত ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তেলেঙ্গানা পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৪২ (অন্যায়ভাবে আটকে রাখা) এবং ৩০৭ (খুনের চেষ্টা) ছাড়াও এসসি, এসটি (নির্যাতন প্রতিরোধ) আইনে মামলা নথিভুক্ত করেছে।

তদন্তের পর পুলিশ অভিযুক্ত ব্যক্তি, তার স্ত্রী এবং তাদের ছেলেসহ অন্য একজনকে গ্রেপ্তার করেছে বলে তেলেঙ্গানার জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ বলছে, কয়েকদিন আগে অভিযুক্ত খামার মালিকের একটি ছাগল হারিয়ে যায়। আর গত সপ্তাহে একই স্থান থেকে একটি লোহার পাইপ চুরি যায়। সেই চুরির ঘটনায় ওই দলিত যুবক ও তার বন্ধু জড়িত বলে সন্দেহ করেন তিনি। পরে তাদের আটক করে পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে ব্যাপক মারধর করেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসেই দেশটির আরেক রাজ্য মহারাষ্ট্রের আহমেদনগর জেলার একটি গ্রামে ছাগল ও কবুতর চুরির সাথে জড়িত সন্দেহে একই কায়দায় চার দলিত ব্যক্তিকে গাছে উল্টো ঝুলিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সেই ঘটনারও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করলেও অন্য ৫ জন পলাতক রয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page