October 9, 2026, 7:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ভারতে পুলিশ দেখে ঘুষের টাকা গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যক্তিগত অফিসে বসে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেন এক রাজস্ব কর্মকর্তা। এমন সময় সেখানে উপস্থিত হয় পুলিশের বিশেষ শাখার একটি দল। আর তাদের দেখেই সেই ঘুষের অর্থ গিলে ফেলেন ওই কর্মকর্তা।

সোমবার (২৪ জুলাই) ভারতের মধ্যপ্রদেশের কাটনিতে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ওই কর্মকর্তার নাম পাটোয়ারী গাজেন্দ্র সিং। তিনি এক ব্যক্তির কাছে কয়েকদিন আগে ৫ হাজার রুপি ঘুষ দাবি করেন। ঘুষ দাবির বিষয়টি ওই সেবাগ্রহীতা লোকআয়ুক্ত স্পেশাল পুলিশ স্টাবলিশমেন্টকে (এসপিই) অবহিত করেন। এরপর পুলিশের বিশেষ দলটি রাজস্ব কর্মকর্তা পাটোয়ারী গাজেন্দ্রকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতেন। তারা সোমবার ওই ব্যক্তিকে ঘুষের অর্থসহ এই রাজস্ব কর্মকর্তার ব্যক্তিগত অফিসে পাঠান। ঘুষ নেওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। তাদের দেখে পাটোয়ারী গাজেন্দ্র ওই ৫ হাজার রুপি গেলা শুরু করেন।

লোকআয়ুক্ত স্পেশাল পুলিশ স্টাবলিশমেন্টের এসপি সঞ্জয় সাহু এ ব্যাপারে বলেছেন, ‘বারখেদা গ্রামের এক ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করেন, রাজস্ব কর্মকর্তা পাটোয়ারী গাজেন্দ্র তার কাছে ঘুষ চেয়েছেন। ঘুষ গ্রহণের পর গাজেন্দ্র পুলিশের দলকে দেখতে পান এবং অর্থগুলো গিলে ফেলেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়; চিকিৎসরা জানিয়েছেন তিনি ভালো আছেন।’

ঘুষ নেওয়া ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

https://twitter.com/i/status/1683530615315132416

সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page