October 11, 2026, 10:09 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ার (৬৬) নিহত হয়েছেন।

আজ বুধবার সকালের দিকে রাজ্যের বারামতি জেলায় ঘটেছে এ দুর্ঘটনা।

অজিত পাওয়ারকে বহনকারী বিমানটি জরুরি অবতরণের চেষ্টার সময় মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বিধ্বস্ত হয়।

মহারাষ্ট্রে এখন জেলা পরিষদ নির্বাচনের আবহ চলছে। নির্বাচনকে সামনে রেখে আজ সারা দিনে জেলার বিভিন্ন এলাকায় ৪টি জনসভার আয়োজন করেছিল এনসিপির বারামতি জেলা শাখা। এসব জনসভায় যোগ দিতেই বুধবার সকালে একটি চার্টার্ড বিমানে রাজধানী মুম্বাই থেকে বারামতির উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বিমানটিতে অজিত পাওয়ারসহ দু’জন পাইলট এবং অজিতের ২ জন দেহরক্ষী ছিলেন। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটিতে।

অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, দুর্ঘটনায় পাঁচ জনেরই মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার পর পুরোপুরি ছাই হয়ে গেছে বিমানটি। কোনো অংশই অক্ষত নেই।

‘ফ্লাইটরেডার ২৪’-এর তথ্য বলছে, বিমানটি আছড়ে পড়ার আগেও একবার রানওয়েতে নামার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। অবতরণের চেষ্টা প্রথম বার ব্যর্থ হওয়ার পরে আকাশে এক চক্কর দিয়ে দ্বিতীয় চেষ্টা করেন পাইলট। দ্বিতীয় বার রানওয়েতে নামার সময়েই ভেঙে পড়ে বিমানটি।

বারামতী বিমানবন্দরের ম্যানেজার শিবাজি তাওয়াড়ে জানান, অবতরণের সময়ে রানওয়ের একটি ধারে ভেঙে পড়ে লিয়ারজেট ৪৫। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে।

অজিত পাওয়ার মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের ভাতিজা। বয়সজনিত কারণে শারদ পাওয়ার রাজনীতি থেকে একপ্রকার অবসর গ্রহণের পর এনসিপির হাল ধরেন অজিত।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page