September 27, 2026, 9:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভারতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র মহারাষ্ট্রে বাসে বিস্ফোরণ ও তা থেকে সৃষ্ট আগুনে ৩ জন শিশুসহ মোট ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আরও আটজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার আনুমানিক রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের নাগপুর জেলা থেকে পুনে জেলয় যাওয়ার পথে বুলধানা জেলার সিন্দখেদরাজা এলাকার হাইওয়েতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছেন বুলধানা পুলিশের এসপি সুনীল কাড়াসনে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে কাড়াসনে বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, চলন্ত বাসটির টায়ার ফেটে যাওয়ায় সেটি প্রথমে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে, পরে সড়ক ডিভাইডারে আঘাত হানে। এ সময় বাসটি উল্টে যায় এবং তাতে বিস্ফোরণ ঘটে।’

‘বাসটিতে মোট ৩৩ জন যাত্রীর সবাই ছিলেন ঘুমন্ত অবস্থায়। বিস্ফোরণের আগুনে ২৫ জন ঘটনাস্থলেই নিহত হন। বাকি ৮ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

এসপি সুনীল কাড়াসনে জানান, এই দুর্ঘটনায় ইতোমধ্যে একটি মামলা করেছে বুলধানা পুলিশ, তদন্তও শুরু হয়েছে।

‘তবে এই মুহূর্তে আমরা মৃতদের তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের ব্যাপারটিতে গুরুত্ব দিচ্ছি,’ হিন্দুস্তান টাইমসকে বলেন তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন। সেই সঙ্গে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page