October 2, 2026, 6:14 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভারতে মুসলিম ও খ্রিস্টানরা রক্তাক্ত হচ্ছে : বিএনপি নেতা রিজভী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত বাংলাদেশকে নিয়ে আজগুবি অপপ্রচার করছে। ভারতের বাংলাদেশ বিরোধী এই অপপ্রচারেই সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট হচ্ছে। কিন্তু ভারতেই সংখালঘুরা নির্যাতনের শিকার হয় সবচেয়ে বেশি। মুসলিম ও খ্রিস্টানরা রক্তাক্ত হচ্ছে ভারতে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী ভূবন মোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মহানগর ও জেলা বিএনপির আয়োজনে ওই অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ভারতের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ। আমরা বলেছি ভারত চট্টগ্রাম দাবি করলে আমরা বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেটি মোকাবেলা করবে।

পরে রুহুল কবির রিজভী ভারতীয় একটি বিছানোর চাদর ছুড়ে ফেলে দেন। এ সময় তাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

এরপর দু:স্থদের মাঝে দেশীয় শাড়ি, লঙ্গি, চাদর, পাঞ্জাবী, সাবান ও পেস্ট বিতরণ করেন তিনি।

মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগন বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page