April 7, 2026, 7:01 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারতে যুদ্ধবিমানে প্রথম মুসলিম নারী পাইলট সানিয়া মির্জা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের বিমান বাহিনীর যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট হতে যাচ্ছেন উত্তরপ্রদেশের মির্জাপুরের মেয়ে সানিয়া মির্জা। হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করা সানিয়া আগামী ২৭ ডিসেম্বর পুনে’র খড়কসলায় ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে (ডিএনএ) যোগ দেবেন। খবর এনডিটিভির।

চরম প্রতিযোগিতামূলক ডিএনএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উত্তরপ্রদেশের মির্জাপুরের জশোভর গ্রামের সানিয়া মির্জা। সানিয়ার এমন সাফল্যের খবরে গ্রামজুড়ে আনন্দের বন্যা বয়ে গেছে।

সানিয়া মির্জার বাবা শহীদ আলী পেশায় একজন টিভি মেকানিক। তিনি জানালেন, তার মেয়ে সানিয়া ভারতের প্রথম নারী পাইলট অবনি চতুর্ভেদিকে রোল মডেল মনে করে। শহীদ আলী বলেন, ‘শুরু থেকেই সানিয়া অবনির মতো হতে চাইতো। ফাইটার পাইলট হিসেবে দ্বিতীয় নারী সানিয়া।’

উত্তরপ্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় জেলা শ্রেষ্ঠ ফল অর্জন করেছিল সানিয়া মির্জা। সেঞ্চুরিয়ন ডিফেন্স একাডেমিতে ভর্তি হয়ে সে পাইলট হওয়ার লক্ষ্যে এনডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। এজন্য ডিফেন্স একাডেমিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সানিয়া।

এনডিএ’র ২০২২ সালের পরীক্ষায় নারী পাইলট যোদ্ধা হিসেবে মাত্র দুটি আসন ঘোষণা করা হয়েছিল। এর একটি নিজের করে নিয়েছেন সানিয়া মির্জা। ভারত এনডিএ’র পরীক্ষায় মোট আসন থাকে ৪০০টি, এর মধ্যে মাত্র ১৯টি বরাদ্দ থাকে মেয়েদের জন্য। এই ১৯টির দুটি আসন নির্দিষ্ট থাকে পাইলটের জন্য।

সানিয়া মির্জার মা তাবাসসুম মির্জা বলেন, ‘আমাদের মেয়ে গোটা গ্রামবাসীকে গর্বিত করেছে। গ্রামের সব মেয়েই সানিয়াকে দেখে উৎসাহিত হবে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page