February 13, 2026, 1:36 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

ভারতে ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৩০ জন করোনায় আক্রান্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করোনা সংক্রমণ বাড়ছে ভারতে। পাশাপাশি একটু একটু করে বাড়ছে করোনারোগীদের মৃত্যুর হারও। ২৪ ঘণ্টায় ভারতের আটটি রাজ্যে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৮ হাজার জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনারোগীদের অনেকেরই নমুনা পরীক্ষা করে ওমিক্রন উপধরনের সন্ধান পাওয়া গেছে। যে উপধরনের কারণে ২০২১ সালে করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ উঠেছিল ভারতে।

বুধবার (১২ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৩০ জন। ২২৩ দিনে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা এটি। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৪০ হাজার পেরিয়েছে। বুধবার সকাল পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ২১৫ জন।

বুধবারের হিসাবে দেখা গেছে, সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রাজ্য কেরালা। রাজ্যে ১ হাজার ৮৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে সংখ্যা ৯৮০। একদিনে ৯১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। এছাড়া দিল্লি, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে ২ জন করে এবং গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ১ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণ বৃদ্ধির এই ধারায় চিন্তায় ফেলেছে ওমিক্রন। করোনার এই উপধরনের সন্ধান পাওয়া গেছে ১৩টি রাজ্যে।  সূত্র : এনডিটিভি

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page