October 10, 2026, 10:15 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ভারতে ৮টি বানিজ্যিক ব্যাংকের লাইসেন্স বাতিল করলো কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে ২০২২-২০২৩ অর্থ বছরে আটটি ব্যাংকের লাইসেন্স বাতিল ও ১১৪টি ব্যাংককে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এসব ব্যাংক বেশ কিছুদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল। যে ৮টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলো হলো মুধল কো-অপারেটিভ ব্যাঙ্ক, মিল্লাথ কো-অপারেটিভ ব্যাঙ্ক, রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক, ডেকান কো-অপারেটিভ ব্যাঙ্ক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক ও বাবাজি ডেট নারী আরবান ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) মতে, পর্যাপ্ত মূলধনের অভাব, নিয়ন্ত্রক আইনের অধীনে বিধিবদ্ধ নিয়মগুলো মেনে চলতে ব্যর্থতা এবং ভবিষ্যতে উপার্জনের সম্ভাবনার অভাবের কারণে এই ব্যাঙ্কগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে।

এর আগের অর্থবছরে আরবিআই একইভাবে ১২টি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছিল। এছাড়া, ১১৪টি ব্যাংককে ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। কিন্তু এর মধ্যে আটটি ব্যাংক জরিমানা দিয়েও তাদের কার্যক্রম পরিবর্তন করতে পারেনি।

আর তাই ২০২২-২০২৩ অর্থ বছরে ওই আটটি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়। আরবিআই জানিয়েছে, ব্যাঙ্কগুলোকে প্রথমে জরিমানা দিয়ে সতর্ক করা হয়। তবে নিয়ম না মানলে লাইসেন্স বাতিল করা হবে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও জানিয়েছে, কোনো ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হলে গ্রাহকরা ব্যাঙ্ক থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা তুলতে পারবেন। এর চেয়ে বেশি টাকা হলে উত্তোলন করা খুব কঠিন। অন্যদিকে, কোনো ব্যাংককে জরিমানা করা হলে গ্রাহকদের ওপর কোনো প্রভাব পড়ে না। গ্রাহকরা আগের মতোই টাকা জমা বা উত্তোলন করতে পারবেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page