August 27, 2026, 5:54 pm
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ভারত থেকে অস্ত্র আনার পথে অস্ত্র-গুলি ও মোটর সাইকেল ফেলে পালিয়েছে মহেশপুর সীমান্তের সন্ত্রাসী লিটন

স্টাফ রিপোর্টার : ভারত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি নিয়ে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে বিজিবির হাত থেকে বাঁচতে অস্ত্র-গুলি ও মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার সন্ত্রসী লিটন।
মহেশপুর ৫৮ বিজিবির উপ অধিনায়ক আবু হানিফ মোঃ সিহানুক জানান, বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী গ্রামের রিপন বিশ্বাসের ড্রাগন বাগানের পাশে একটি মোটর সাইকেল চ্যালেঞ্জ করে মাঠিলা ক্যাম্পের সুবেদার শরীফ মনিরুজ্জামান। এ সময় কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়ার ওলিয়ার রহমানের ছেলে সন্ত্রসী লিটন মিয়া ওরফে পিচ্চি লিটন ১টি বিদেশী পিস্তল,১টি ওয়ান শুটার গান ৬ রাউন্ড গুলি ও তার মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যায়।
উদ্ধার কৃত অস্ত্র-গুলি ও মোটর সাইকেলটি মহেশপুর থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান মহেশপুর ৫৮ বিজিবির উপ অধিনায়ক আবু হানিফ মোঃ সিহানুক।

আজকের বাংলা তারিখ



Our Like Page