November 2, 2026, 1:13 pm
শিরোনামঃ
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয় : চীনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফোন করলে আমি কথা বলব : পুতিন যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা
এইমাত্রপাওয়াঃ

ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে : মার্কিন বাণিজ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শুল্ক ইস্যুতে দুই মাসের মধ্যে ভারত ক্ষমা চাইবে ও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির টেবিলে ফিরবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

শনিবার (৬ সেপ্টেম্বর) মার্কিন বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি।
হাওয়ার্ড লুটনিক বলেন, আমার ধারণা, এক-দুই মাসের মধ্যেই ভারত টেবিলে আসবে, ‘সরি’ বলবে ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার চেষ্টা করবে।

সতর্ক করে মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তবে তাদের রপ্তানিপণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক দিয়ে যেতে হবে।

তিনি আরও দাবি করেন, ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ায় ভারত সরকারের দৃঢ় অবস্থান মূলত ‘লোক দেখানো’, তবে শেষ পর্যন্ত দেশটির ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির দাবি তুলবেনই।

ভারতকে লক্ষ্য করে হাওয়ার্ড লুটনিক বলেন, তারা বাজার খুলতে চায় না, রাশিয়ার তেল কেনা বন্ধ করতে চায় না, আবার ব্রিকসের অংশ হয়েও থাকতে চায়। যদি আপনারা রাশিয়া-চীনের সেতু হতে চান, হোন। কিন্তু যুক্তরাষ্ট্রকে, ডলারকে সমর্থন করতে হবে। নইলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। দেখা যাক, এটা কতদিন টেকে।

ভারতের রাশিয়ান তেল কেনার বিষয়েও লুটনিক সমালোচনা করেন। তার ভাষায়, নিষিদ্ধ ও সস্তা হওয়ায় ভারত সেটি কিনছে ও বিপুল মুনাফা করছে। রাশিয়ানরা মরিয়া হয়ে ক্রেতা খুঁজছে, আর ভারত সস্তায় তেল কিনে অর্থ রোজগার করার সিদ্ধান্ত নিয়েছে, বলেন তিনি।

বর্তমানে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তার মধ্যে রাশিয়ার তেল কেনার জন্য ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এদিকে, নয়াদিল্লির পক্ষ থেকে এই শুল্ককে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অন্য যেকোনো বড় অর্থনীতির মতো, তারাও নিজেদের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page