October 17, 2026, 9:52 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারত-পাকিস্তানসহ ৭টা যুদ্ধ থামিয়েছি ; আমার ৭টা নোবেল পাওয়া উচিত : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারত-পাকিস্তানসহ সাত যুদ্ধ থামিয়েছি, আমার সাতটা নোবেল পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে বক্তৃতা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, বিশ্ব মঞ্চে আমরা এখন এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ বন্ধ করছি। আমরা ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ বন্ধ করেছি।

তিনি আরও বলেন, ভাবুন তো ভারত ও পাকিস্তানের কথা। আমি কীভাবে সেটা থামালাম জানেন? বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। আমি দুই দেশের নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি। কিন্তু যুদ্ধ থামানোর জন্য আমরা এই পথই নিয়েছি।

ট্রাম্প দাবি করেন, শুধু ভারত-পাকিস্তান নয়, থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গো—সব মিলিয়ে সাতটি যুদ্ধ তিনি বন্ধ করেছেন। তার ভাষায়, এর মধ্যে ৬০ শতাংশ যুদ্ধই থেমেছে বাণিজ্যের কারণে।

তিনি বলেন, ভারতের ক্ষেত্রে আমি বলেছিলাম, তোমরা যদি যুদ্ধ করো তাহলে বাণিজ্য হবে না। তোমাদের তো পারমাণবিক অস্ত্রও আছে। এরপর তারা যুদ্ধ বন্ধ করলো।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, অনেকে বলেছে, আমি যদি এ সংঘাত বন্ধ করতে পারি, তাহলে নোবেল শান্তি পুরস্কার পাবো। আমি বলেছি, আমি তো সাতটি যুদ্ধ থামিয়েছি। প্রতিটির জন্য আলাদা নোবেল পাওয়া উচিত।

ট্রাম্প দাবি করেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধ করাও তার পক্ষে সম্ভব। কারণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সম্পর্ক ভালো। যদিও তিনি পুতিনের আচরণে হতাশ হয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page