October 12, 2026, 12:26 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ভারত বাংলাদেশের দিকে তাকালে পাকিস্তানের মিসাইল জবাব দেবে : মুসলিম লীগ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ-এনের যুব দলের প্রধান কামরান সাঈদ উসমানি ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় (হামলা করে) তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল এর জবাব দেবে।

কামরান সাঈদ উসমানি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ হুমকি দেন।

ভারতের নাম সরাসরি না বললেও এরপর সাঈদ উসমানি ‘ব্রাক্ষ্মণ রাষ্ট্র’কে উদ্দেশ করে বলেছেন, ‘যদি কেউ বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ তৈরি করে বা বাংলাদেশের স্বাধীনতার ওপর আক্রমণ করে, তাহলে পাকিস্তানের সচেতন জনতা আপনাদের পাশে থাকবে। আমি এখন ব্রাক্ষণ রাষ্ট্রকে পরিষ্কার বলে দিতে চাই, যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকায়, তাহলে পাকিস্তানের মানুষ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু আপনাদের থেকে খুব বেশি দূরে না।’

ভিডিওবার্তায় ওসমান হাদির বাংলাদেশকে কারও অধীনে দেখতে না চাওয়ার ইচ্ছার কথা বর্ণনা করেছেন সাঈদ উসমানি। এরপর বলেছেন, ‘কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো যখনই কোনো তরুণ মুসলিম সামনে এগিয়ে আসে, জনপ্রিয় আওয়াজ হয়ে ওঠে, তাকে চাপিয়ে রাখা হয়। এই ভারতীয় মুক্তিযোদ্ধারা তাদেরকে দাসত্ব থেকে মুক্ত হতে দেয় না, যাতে তাদের রক্ত শুষে নিতে পারে। সেটা বাংলাদেশে পানি বন্ধ করে দেওয়ার মাধ্যমে হোক কিংবা কোনো গণ্ডগোল লাগিয়ে মুসলিমের সঙ্গে মুসলিমের লড়াই বাঁধিয়ে দিয়ে। কিন্তু এখন মুসলিম তরুণরা তাদের এই ষড়যন্ত্র খুব ভালোভাবে বুঝতে পারছে। এখন বাংলাদেশ আর পাকিস্তানের প্রতিটি বাচ্চাই ওসমান হাদি। ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তার চিন্তাকে মেরে ফেলা যায়নি।’

এরপর বাংলাদেশকে নিয়ে সাঈদ উসমানি বলেছেন, ‘আজ বাংলাদেশের মানুষ ভারতের আজাদারি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। আমি বাংলাদেশে আমার ভাই-বোনদের বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি। পাকিস্তান, পাকিস্তানের মানুষ আর পাকিস্তানের সেনাবাহিনী আপনাদের সঙ্গে আছে।’

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page