October 2, 2026, 6:50 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভারত ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবর ভুয়া : প্রধান উপদেষ্টার প্রেস উইং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি ভারতীয় গণমাধ্যমে করা হয়েছে সেটাকে ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার প্রেস উইং ফ্যাক্টস’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, এটি মিথ্যা ও বানোয়াট খবর।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ সীমান্তে বায়রাক্তার টিবি২ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।

এরপর দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকে দেখা গেছে, এই খবর পুরোপুরি মিথ্যা ও গুজব। ভারত সীমান্তে এমন কোনো ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ।

প্রেস উইং ফ্যাক্টস ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশট পোস্ট করেছে, যার শিরোনাম বাংলাদেশ কি ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত?

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রতিবেদন মিথ্যা ও অতিরঞ্জিত খবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। এ ধরনের খবর বাংলাদেশের বিরুদ্ধে চালানো অপপ্রচার।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এ জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page