October 10, 2026, 2:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির ব্যাপারে মস্কোর প্রতিক্রিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্টের দাবির প্রতি ইঙ্গিত করে ক্রেমলিনের মুখপাত্র বলেছেন যে, মস্কো এই বিষয়ে ভারতের সরকারি বিবৃতিতে কি বলা হয়েছে সেটা লক্ষ্য করবে।

তাসের বরাত দিয়ে মেহর নিউজ এজেন্সি, জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির প্রতি ইঙ্গিত করে বলেছেন যে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন বলে যে কথা বের হয়েছে সে বিষয়ে মস্কো কেবল সরকারি বিবৃতির উপর নির্ভর করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।

এই দাবির বিষয়ে পেসকভ বলেন: “আমরা নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি বিবৃতির উপর নির্ভর করব, পাশাপাশি বেইজিংয়ের বিবৃতির উপরও। এই বিবৃতিগুলি জনসাধারণের কাছেও গুরুত্বপূর্ণ এবং আমরা সেগুলি অনুসরণ করবো।”

এর আগে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন যে জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান আরও বলেন, অন্যান্য দেশকে রাশিয়ার তেল কেনা বন্ধ করার দাবি জানিয়ে ট্রাম্প বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলকে দুর্বল করছেন।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page