September 27, 2026, 3:44 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভারত শাষিত কাশ্মীরে জঙ্গিদের গুলিতে দুই সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ঠিক আগে জম্মু ও কাশ্মীরের জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই ৷ শুক্রবার রাতে কিশতওয়ার জেলায় এই লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই সেনার ৷ জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে শনিবার এক সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রীর ৷

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাশাপাশি কিশতওয়ারকে সংযোগকারী ছাতরু বেল্টের নাইদঘাম এলাকায় একটি কর্ডনে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে ৷ এ খবর পাওয়ার পর দেশটির সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায় ৷ তখনই জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে মারা যান দুই সেনা জওয়ান ৷

এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করা হয়েছে জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে৷ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি রবিন্দর শর্মা এক বিবৃতিতে বলেছেন, “কংগ্রেস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে ৷ বিজেপি সরকার সন্ত্রাসের মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ ৷ যা জম্মু অঞ্চলে দুই দশক পরে পুনরুজ্জীবিত হয়েছে । সরকারকে ‘ফাঁপা দাবি’ করার পরিবর্তে সন্ত্রাসবাদী হামলা রোধে জরুরি ব্যবস্থা নিতে হবে ।”

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page