November 27, 2026, 7:36 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ভারত সফরে তালেবানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আঞ্চলিক উত্তেজনার মধ্যে গোপনে ভারত সফর করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লা মোহাম্মদ ইব্রাহিম সদর। ভারতীয় এক মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা খামা প্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, সানডে গার্ডিয়ান ১৪ মে তাদের রিপোর্টে বলেছে তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং তালেবানের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার ঘনিষ্ঠ ইব্রাহিম সদর সম্প্রতি গোপনে ভারত সফর করেছেন।

তালেবান সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় কয়েকদিন পরে দিল্লিতে যান ইব্রাহিম। তবে ঠিক কী কারণে তালেবানের এই নেতা গোপনে ভারত সফর করেছেন- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী
সানডে গার্ডিয়ান জানিয়েছে, ভারত-পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি ইব্রাহিমের ভারত সফরের কারণ হতে পারে। আফগানিস্তানের এই ডেপুটি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী পাকিস্তানবিরোধী হিসেবে পরিচিত।

তবে তার এই সফর নিয়ে ভারত বা তালেবানের মুখপাত্র কেউ-ই প্রকাশ্যে কিছু বলেনি। এ ছাড়া ইব্রাহিম ভারত সফরকালে কার সঙ্গে দেখা করেছেন- সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page