April 26, 2026, 4:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভিসা ছাড়াই আরব আমিরাতে যেতে পারবেন ৮২ দেশের নাগরিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভিসা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন ৮২ দেশের নাগরিক।

ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া এই দেশগুলোর মধ্যে ভারতও রয়েছে। সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভ্রমণ করার সুযোগ পাবেন ৮২ দেশের নাগরিক। এসব দেশের নাগরিকরা আমিরাতে প্রবেশের সময় দুটি সম্ভাব্য ভিসার একটি পাবেন। এগুলো হচ্ছে- হয় তারা ৩০-দিনের প্রবেশ ভিসা পাবেন যা ১০ দিনের জন্য বাড়ানো যায়, অথবা ৯০ দিনের জন্য ভিসা পাবেন তারা।

এছাড়া আঞ্চলিক গোষ্ঠী গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ থেকে আরব আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিরা তাদের পাসপোর্ট বা তাদের পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন। আমিরাতে প্রবেশের জন্য তাদের ভিসা বা স্পনসর প্রয়োজন হবে না।

খালিজ টাইমস বলছে, সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা আরব আমিরাতে পৌঁছানোর পর প্রাথমিকভাবে ১৪ দিনের প্রবেশ ভিসা পাবেন এবং প্রয়োজনে তাদের এই ভিসা আরও ১৪ দিনের জন্য বাড়ানোর আবেদন তারা করতে পারেন।

তবে ভারতীয় নাগরিকদের ওই পাসপোর্টটিতে আগমনের তারিখ থেকে কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে এবং ভ্রমণকারীর অবশ্যই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) যেকোনও দেশের ইস্যু করা ভিজিট ভিসা বা স্থায়ীভাবে বসবাসের কার্ড থাকতে হবে।

আমিরাতের কর্তৃপক্ষ বলছে, ভিসা-মুক্ত প্রবেশ বা ভিসা অন অ্যারাইভালের জন্য যোগ্য নয় এমন পর্যটকদের মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ঢুকতে হলে এন্ট্রি পারমিট লাগবে, যা দেশে প্রবেশের আগেই নিজেদের স্পনসরের মাধ্যমে জারি করবে ইউএই।

মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুসারে, ১১৫টি দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page