August 9, 2026, 3:21 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভিসা নীতির আওতায় পড়ছেন কারা স্পষ্ট করলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসা বি‌ধি‌নি‌ষেধ আরো‌প কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা স্পষ্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্ধৃত করে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, আমরা ‌নীতিটি (ভিসা নিষেধাজ্ঞা) সরকারপন্থি, বিরোধী দল, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং বিচার বিভাগের সদস্য এমনকি গণমাধ্যমের সদস্যসহ যে কারো বিরুদ্ধে ভারসাম্যপূর্ণ উপায়ে প্রয়োগ করছি, যারা দেশটির (বাংলাদেশের) গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করায় জড়িত।

চলতি বছরের মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে দেশটির অব্যাহত নজরদারীর বিষয়টি স্পষ্ট করেন তিনি।

ভিসা নীতিতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। ভিসা নীতির ঘোষণার প্রায় চার মাসের মাথায় গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভিসা বিধিনিষেধ প্রয়োগের ঘোষণা দেয় দেশটি। যদিও কারা এ ভিসা নীতির আওতায় পড়েছে, তা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের সদস্যরা বিধিনিষেধের আওতায় পড়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page