October 31, 2026, 6:56 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভিসা প্রক্রিয়াকরণে কর্মী‌দের হয়রা‌নিতে সৌদি রাষ্ট্রদূ‌তের অসন্তোষ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলা‌দে‌শি কর্মী‌দের ভিসা প্রক্রিয়াকরণের সব ধরনের ব‌্যয় নি‌য়োগকর্তাদের বহন করার কথা থাক‌লেও দালালসহ নানা চ‌ক্রের কারণে হয়রা‌নিসহ অর্থের অপচয় হ‌চ্ছে। সেজন‌্য বাংলা‌দে‌শি কর্মী‌দের সরাস‌রি প্রয়োজনীয় কাগজপত্র দা‌খি‌ল ক‌রে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

মঙ্গলবার ( ৩ অক্টোবর) সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত ব‌লেন, প্রতিদিন গ‌ড়ে বাংলা‌দে‌শি‌দের জন‌্য পাঁচ হাজার ভিসা ইস্যু করছে সৌদি দূতাবাস। এটি ভবিষ্যতে আরও সহজ করার জন‌্য উভয়পক্ষ কাজ কর‌ছে। কিন্তু বাংলা‌দে‌শি কর্মী‌দের ভিসা প্রক্রিয়াকরণের সব ধরনের ব‌্যয় নি‌য়োগ কর্তারা বহন করার কথা থাক‌লেও দালালসহ নানা চ‌ক্রের কারণে হয়রা‌নিসহ অর্থের অপচয় হ‌চ্ছে।

তিনি ব‌লেন, এখন হজ ও ওমরাহ পাল‌নের ক্ষে‌ত্রে বাংলা‌দে‌শিরা কো‌নো এজে‌ন্সির সহ‌যো‌গিতা না নি‌য়ে নি‌জের পছন্দ ম‌তো প‌্যা‌কেজ নির্বাচন ক‌রে সহ‌জে হজ পালন কর‌তে পার‌বে।

তিনি আরও বলেন, বর্তমানে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমুখী। এই সম্পর্ক শুধু হজ ও ওমরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা সহযোগিতা, জনশক্তি ইত্যাদি খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে।

রো‌হিঙ্গা প্রত‌্যাবাসন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে আল-দুহাইলান ব‌লেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরব বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সমর্থন দিয়ে আসছে। আমরাও চাই রোহিঙ্গারা স্বেচ্ছায় প্রত্যাবর্তন করুক।

রাষ্টদূত জানান, আগামী কয়েক মাসের মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য সৌদি কোম্পানি রেড সি গেটের সঙ্গে চুক্তি সই হবে।

তিনি ব‌লেন, সৌ‌দির অনেক কোম্পা‌নি বাংলা‌দে‌শের বিদ‌্যুৎ খাতসহ অন‌্যান‌্য ক্ষে‌ত্রে বি‌নি‌য়োগ কর‌তে আগ্রহী। এ বিষ‌য়ে উভয়পক্ষ কাজ কর‌ছে।

এসময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন বলেও জানান রাষ্ট্রদূত। তি‌নি ব‌লেন, যুবরা‌জের ঐতিহা‌সিক সফ‌রে দুই দে‌শের ম‌ধ্যে বিরাজমান প্রতিবন্ধকতা দূর হ‌বে।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ইবসার উদ্বোধন উপলক্ষ্যে আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে জানা‌নো হয়, বাংলা‌দে‌শে সৌ‌দির প‌রিচা‌লিত ৫০‌টি স্কু‌লে প্রায় ৩০ হাজা‌রের বেশি শিক্ষার্থী‌কে বিনামূ‌ল্যে চক্ষু সেবা দেওয়া হ‌বে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page