March 27, 2026, 2:08 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ভুয়া খবর গণতন্ত্রকে বিব্রত করে ধ্বংস করার ক্ষমতা রাখে: ভারতের প্রধান বিচারপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, ফেক নিউজ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। সত্য ও মিথ্যার মধ্যে ব্যবধান দূর করতে হবে। ভুয়া খবর গণতন্ত্রকে বিব্রত করে ধ্বংস করার ক্ষমতা রাখে।

বুধবার (২২ মার্চ) ‘রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০২৩’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিজের ভাষণে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। খবর সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন তিনি। বিভিন্ন অপরাধমূলক মামলায় যেভাবে ‘মিডিয়া ট্রায়াল’ হয় তা নিয়েও প্রচ্ছন্ন বার্তা দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, কোর্ট রায় দেওয়ার আগেই মিডিয়া ঠিক করে ফেলে দোষী কে!

প্রধান বিচারপতি বলেন, নিরপরাধদের অধিকার লঙ্ঘন না করে জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়া মিডিয়ার কাজ। দায়িত্বশীল সাংবাদিকতা সত্যের আলোকবর্তিকা এবং এটি গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করার সময় সাংবাদিকদের তাদের প্রতিবেদনে নির্ভুলতা, নিরপেক্ষতা এবং নির্ভীকতা বজায় রাখতে হবে।

ডিওয়াই চন্দ্রচূড় বলেন, গণতন্ত্রের প্রাণবন্ততা আপস হয়ে যায় যখন সংবাদপত্রকে তার কাজে বাধা দেওয়া হয়। ভারতের প্রধান বিচারপতি বলেন, তাই সংবাদপত্রকে স্বাধীন থাকতে হবে এবং সাংবাদিকের পদ্ধতির সঙ্গে মতানৈক্য যেন ঘৃণা বা সহিংসতায় পরিণত না হয়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page