September 26, 2026, 7:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভুল বোঝাবুঝি এড়ানোর’ লক্ষে চীন সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন শুক্রবার বলেছেন, তার আসন্ন চীন সফরের লক্ষ্য হছে ভুল ধারণার অবসান ও পরিস্থিতির চাপে পরা ভুল বোঝাবুঝি এড়িয়ে আরও ভাল যোগাযোগ স্থাপন করা।
ব্লিঙ্কেন বলেন, ‘তীব্র প্রতিযোগিতার জন্য টেকসই কূটনীতির প্রয়োজন যাতে করে প্রতিযোগিতা দ্বন্দ্ব বা সংঘাতের দিকে না যায়।’ খবর এএফপি’র।
তিনি বলেন,‘যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের কাছে বিশ্ব এটাই প্রত্যাশা করে।’
প্রায় পাঁচ বছর পর শীর্ষ মার্কিন কূটনীতিকের প্রথম সফরে ব্লিঙ্কেন বেইজিংয়ে রোববারও সোমবার আলোচনায় বসবেন।
মার্কিন যুক্তরাষ্ট্র একটি চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করেছে জানিয়ে সেটিকে গুলি করে ভূপাতিত করার পর ফেব্রুয়ারিতে ব্লিঙ্কেনের একটি পরিকল্পিত বেইজিং সফর বাতিল করে তা পুনঃনির্ধারণ করা হয়।
ব্লিঙ্কেন এক সংবাদ সম্মেলনে বলেন, তার চীন সফরের প্রথম লক্ষ্য হচ্ছে উন্মুক্ত ও ক্ষমতায়িত যোগাযোগ স্থাপন করা, যাতে আমাদের দুই দেশ দায়িত্বের সাথে সম্পর্ক পরিচালনা করতে পারে।
দ্বিতীয়ত, উদ্দেশ্য ছিল মার্কিন স্বার্থ ও মূল্যবোধের রেকর্ড স্পষ্ট করা, এবং তৃতীয়ত বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা, মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াই এবং জলবায়ু ও স্বাস্থ্য সমস্যাসহ বিশ্বকে প্রভাবিত করা সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁেজ বের করা।
চীনের হাতে আটক মার্কিন নাগরিকদের বিষয়টিও তিনি উত্থাপন করবেন বলে জানিয়েছেন।
২০১৬ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী কাই লি এবং ২০০৬ সাল থেকে বন্দী আমেরিকার যাজক  ডেভিড লিনসহ বিভিন্ন অভিযোগে বেশ ক’জন মার্কিন নাগরিককে আটক করেছে চীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page