October 14, 2026, 3:13 pm
শিরোনামঃ
তুরস্কের সমুদ্রতলে ৪৭০০ মিলল বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে লিবিয়া উপকূলে ভেসে এসেছে ৫৭টি মৃতদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি শহরের কাছে ভূমধ্যসাগরে দুটি নৌকা ডুবে অন্তত ৫৭ জনের লাশ ভেসে এসেছে। স্থানীয় এক কোস্টগার্ড কর্মকর্তা ও এক ত্রাণকর্মীর বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।

বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, মঙ্গলবার (২৫ এপ্রিল) ইউরোপগামী একটি নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা ফাতি আল-জায়ানি জানান, পূর্ব ত্রিপোলির কারাবুল্লি থেকে এক শিশুসহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শরণার্থীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিশর থেকে এসেছে।

ত্রিপোলির পশ্চিমে উপকূলীয় শহর সাবরাথার রেড ক্রিসেন্টের এক ত্রাণকর্মী জানান, পাঁচ দিন আগে লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার পর কর্তৃপক্ষ ৪৬টি লাশ উদ্ধার করেছে। গত সোমবার ১১ জনের লাশ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এ মাসে জানিয়েছে, ২০২৩ সালের শুরুর দিকে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে পানিতে ডুবে ৪৪১ জনের মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page