October 7, 2026, 3:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ভূমিকম্প আরও ১০ সেকেন্ড স্থায়ী হলে ঢাকাতে বিপর্যয় নেমে আসতো : রাজউক চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গত শুক্রবার, ২১ নভেম্বর রাজধানীতে আঘাত হানা ভূমিকম্প যদি আর দশ সেকেন্ড স্থায়ী হতো, তবে সমগ্র ঢাকায় বিপর্যয় নেমে আসত বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

শনিবার (২২ নভেম্বর) সকালে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় রেলিঙ ভেঙে তিনজন নিহত হওয়া স্থান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

রিয়াজুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি কাজ। পরে ঝুঁকিপূর্ণ ভবনের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে।’

তিনি আরও জানান, ‘সরকারি স্কুল, কলেজ ও হাসপাতালের মধ্যে ১৪২টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি নিরূপণে এখনও সুনিশ্চিতভাবে রাজউকের কাছে নেই।’

রাজউক চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, পুরান ঢাকার রেলিং ভেঙে পড়া ভবনের মালিকের কাছে ভবনের নকশা অনুমোদনসহ সব প্রাসঙ্গিক নথি প্রদানের অনুরোধ করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘সাত দিনের মধ্যে যদি এটি দেখানো না হয়, তাহলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজউক।’



Our Like Page