September 21, 2026, 9:47 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনিজুয়েলার সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ কোনো সরকার প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে। ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় টেলিভিশনে মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, ‘আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করুন, সশস্ত্র বাহিনী এখানে এমন কোনো সরকার প্রতিষ্ঠা হতে দেবে না, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের অধীন হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আর কখনও দাসত্ব মেনে নেব না। আমরা একটি স্বাধীন দেশ।’ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক মোতায়েনের মধ্যে ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানের কথা বলছে। তবে কারাকাস সন্দেহ করছে যে এটি একটি অভ্যুত্থানের প্রস্তুতি।

পেন্টাগন শুক্রবার জানিয়েছে, তারা লাতিন আমেরিকায় মাদক পাচার দমনে একটি বিমানবাহী রণতরী যুদ্ধগোষ্ঠী মোতায়েন করছে। তবে এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তির এ বিপুল বৃদ্ধি মাদুরোর সরকারের প্রতি সম্ভাব্য হুমকির আশঙ্কা বাড়িয়েছে।

পাদ্রিনো বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক হুমকি।’

মাদুরো সংলাপের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই অঞ্চলে নৌবাহিনীর জাহাজ ও গোপন যুদ্ধবিমানের একটি বহর রয়েছে এবং কথিত মাদক বহনকারী নৌকাগুলোতে হামলায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, লক্ষ্যবস্তু মাদক ব্যবসায়ী হলেও হামলা অবৈধ।

ট্রাম্প বলেছেন যে তিনি স্থলভাগে হামলার কথাও ভাবছেন। যার ফলে ভেনিজুয়েলা একাধিক সামরিক মহড়া শুরু করেছে।

মাকিন নেতা মাদুরোকে একটি মাদক কার্টেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন। এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। আগস্ট মাসে, ওয়াশিংটন মাদুরোকে গ্রেফতারে তথ্যের জন্য পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫ কোটি  ডলারে উন্নীত করেছেন।

ভেনেজুয়েলার এই নেতার বিরুদ্ধে গত বছরের নির্বাচন কারচুপির অভিযোগ রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page