November 28, 2026, 2:43 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ভেনিজুয়েলায় দাঙ্গা ছড়াতে আনা হয়েছিল মার্কিন অস্ত্রের চালান : ভেনিজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ল্যাতিন আমেরিকার মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী দেশ ভেনিজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে সরকারবিরোধী দাঙ্গা ছড়িয়ে দিতে আমেরিকা থেকে অস্ত্র ও গোলাবারুদের বিশাল চালান আনা হয়েছিল।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইউসদাদো কাবলো রাজধানী কারাকাসে আটক করা অস্ত্রসস্ত্র সামনে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন: দেশটির পুলিশ আমেরিকায় তৈরি ৪০০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পার্সটুডে ফার্সি জানিয়েছে, মন্ত্রী আরো বলেন, ভেনিজুয়েলার সরকার বিরোধীরা দাঙ্গা বাধিয়ে দিতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার কাজে এসব অস্ত্র ব্যবহার করতে চেয়েছিল।

ভেনিজুয়েলাকে অস্থিতিশীল করে  ঘোলা পানিতে মাছ শিকার করার অপরাধে সম্প্রতি দেশটির পুলিশ তিন মার্কিন, দুই স্প্যানিশ ও একজন চেক নাগরিককে আটক করেছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে উৎখাত করার অপরাধে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে কারাকাস থেকে আটক করা হয়েছে। তবে হোয়াইট হাউজ কারাকাস সরকার উৎখাতের যেকোনো প্রচেষ্টায় নিজের জড়িত থাকার অভিযোগকে ‘মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, সম্প্রতি ভেনিজুয়েলায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর পুনঃনির্বাচিত হওয়ার ঘটনা মেনে দেয়নি দেশটির সরকার বিরোধীরা। তারা সরকার বিরোধী দাঙ্গা বাধানোর চেষ্টা করছে এবং বিরোধীদের প্রতি সমর্থন জানিয়ে পশ্চিমা দেশগুলো ভেনিজুয়েলার সঙ্গে কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি করেছে।

গত ২৯ জুলাই ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট মাদুরো পুনঃনির্বাচিত হন। তবে মারিয়া কুরিনা মাচাদুর নেতৃত্বাধীন বিরোধী দল নির্বাচনের এ ফলাফল প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী এডমন্ডো গঞ্জালোস উরুতায়া এ নির্বাচনে ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page