September 27, 2026, 9:12 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ভেনিজুয়েলায় মাদুরোর বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনিজুয়েলার একটি আদালত বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুটিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মঞ্জুর করেছেন।
ইন্সট্রাগ্রামে কৌঁসুলির কার্যালয় থেকে বলা হয়েছে, আদালত মারাত্মক অপরাধের দায়ে গঞ্জালেজ উরুটিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার অনুরোধ মঞ্জুর করেছেন।
এরআগে কৌঁসুলির কার্যালয় আদালতের প্রতি তাদের গ্রেফতারির পরোয়ানার অনুরোধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে।
উল্লেখ্য, ভেনিজুয়েলায় গত ২৮ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরো(৬১) তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন। গঞ্জালেজ পেয়েছেন ৪৪ দশমিক ২ শতাংশ ভোট।
তবে বিরোধী দল মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে বর্ণনা করেছে। তারা বলছে, বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ অন্তত ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন।
এ প্রেক্ষিতে বিতর্কিত নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে বিক্ষোভ শুরু হয়।
এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ ভোটের বিস্তারিত ফলাফল না জেনে নির্বাচন কমিশনের ঘোষণা মানতে অস্বীকৃতি জানিয়েছে।
কিন্তু নির্বাচন কমিশন বলেছে, হ্যাকাররা তথ্য নষ্ট করেছে বলে তারা তা প্রকাশ করতে পারছে না। তবে পর্যবেক্ষকরা বলছেন, এর কোন প্রমাণ নেই।
এদিকে নির্বাচনের পর থেকে সাবেক কূটনীতিক গঞ্জালেজ উরুটিয়া পালিয়ে রয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page