September 7, 2026, 5:49 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

সাত দেশ থেকে কূটনীতিক প্রত্যাহার করে নিচ্ছে ভেনিজুয়েলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভেনিজুয়েলা আর্জেন্টিনা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কোস্টারিকা, পানামা, পেরু, উরুগুয়ে এবং চিলি থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিচ্ছে। এসব দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনঃনির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। খবর তাস’র।

ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলার সরকার আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়েতে থাকা তাদের কূটনৈতিক মিশনের সকল সদস্যদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। মাদুরোর পুনঃনির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার একটি জঘন্য নজির সৃষ্টি করায় দেশটি এমন পদক্ষেপ গ্রহণ করলো। এসব দেশের সরকারকে ভেনিজুয়েলা থেকে তাদের দেশের কূটনীতিকদের প্রত্যাহার করে নেওয়ার কথাও বলা হয়েছে।’ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ওই দেশগুলোর বক্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে এর নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়।
‘ভেনিজুয়েলা সরকার স্ব-নিয়ন্ত্রণ অধিকারের সুরক্ষা নিশ্চিত করার জন্য রাজনৈতিক ও আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। ভেনিজুয়েলা সরকার শান্তিপূর্ণ যুগপৎ অবস্থান বজায় রেখে হুমকিস্বরূপ যে কোনও কার্যকলাপকে প্রতিহত করবে।’
ভেনিজুয়েলায় ২৮শে জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাদুরো জয়লাভ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page