October 12, 2026, 6:29 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে দেশ ছাড়া করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ ছেড়ে রাশিয়া বা অন্য কোথাও চলে যাওয়ার জন্য সুযোগ গ্রহণের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন রিপাবলিকান সিনেটর।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ভেনেজুয়েলায় হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, দেশটির আকাশসীমা  ‘বন্ধ’ হিসেবে বিবেচনা করা উচিত। এ সময় মার্কিন সেনাবাহিনী ওই অঞ্চলে উল্লেখযোগ্য উপস্থিতি বজায় রেখেছে।

ট্রাম্প প্রকাশ্যে মাদুরোর বিরুদ্ধে বলপ্রয়োগের হুমকি না দিলেও তিনি বলেছেন, ভেনেজুয়েলার মাদক পাচার বন্ধে শিগগিরই ‘স্থলপথে’ অভিযান শুরু হবে।

মাদুরো বলেছেন, তিনি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে ভেনেজুয়েলায় ক্ষমতা বদলের পূর্বলক্ষণ হিসেবে দেখছেন।

সিনেটের সশস্ত্র বাহিনী কমিটির সদস্য মার্কওয়েন মালিন সিএনএনের  ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ টক শো-তে বলেন,  আমরা মাদুরোকে দেশ ছাড়ার সুযোগ দিয়েছি। আমরা বলেছি তিনি রাশিয়ায় যেতে পারেন অথবা অন্য কোনো দেশে চলে যেতে পারেন।

ভেনেজুয়েলায় ট্রাম্প আক্রমণ চালানোর পরিকল্পনা করছেন কি না জানতে চাইলে ওকলাহোমার এই সিনেটর বলেন, না, ট্রাম্প খুব স্পষ্ট করে বলেছেন আমরা ভেনেজুয়েলায় সেনা পাঠাব না। আমরা যা করতে চাই তা হলো আমাদের নিজেদের উপকূল রক্ষা করা।

গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী নৌযান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৮৩ জন নিহত হয়েছে।

ওয়াশিংটন দাবি করেছে, বামপন্থী মাদুরো একটি কথিত মাদক কার্টেলের নেতৃত্ব দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির অংশ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ক্যারিবীয় সাগরে মোতায়েন করা হয়েছে। এছাড়া সম্প্রতি আমেরিকান যুদ্ধবিমান ও বোমারু বিমান বারবার ভেনেজুয়েলার উপকূলে মহড়া দিচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page